শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির

বাঁশকাইট পি. জে. উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অনুমোদন: নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁশকাইত পি. জে. উচ্চ বিদ্যালয় এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরে গত ২ জুলাই জারি করা অনুমোদনপত্রে এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক)সভাপতি পদে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ মহসিন। এছাড়া সদস্য সচিব পদে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন (পদাধিকার বলে), শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ আব্দুল হাকিম ভূঞা ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আমিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সহকারী শিক্ষক মু. নাসরুল্লাহ আল মারুফ এবং শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ করেন সহকারী শিক্ষক লিটন কুমার মল্লিক।

নবাগত এডহক কমিটির সভাপতি মোঃ মহসিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বাঁশকাইট কলেজের শিক্ষক আবুল হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সঞ্জিত চন্দ্র বিশ্বাস, অফিস সহকারী মোঃ জামাল উদ্দিন সরকার, ডাঃ মনিরুজ্জামান সরকার, মোঃ আতিক সিকদার, সমাজসেবক মোঃ কামাল ও মোঃ জাকির খান।

মতবিনিময় সভায় বিদ্যালয়টির সভাপতি মোঃ মহসিন বলেন, বিদ্যালয়ে যেসকল শিক্ষার্থীদের আর্থিক সমস্যায় পড়ালেখা বাঁধাগ্রস্থ হচ্ছে তাদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পোশাকহীন শিক্ষার্থীদের পোশাকের ব্যবস্থা করে দেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে সকলের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের ডিজিটাল সুবিধা বৃদ্ধি করা হবে যাতে আমাদের ছেলেমেয়েরা শহরের ছেলেমেয়েদের থেকে কোনো অংশে পিছিয়ে না পরে৷ যারা প্রকৃতপক্ষে মেধাবী কিন্তু অসচ্ছল পরিবার থেকে আসছে তাদের মাঝে উপবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তির ব্যবস্থা করা হবে। সমগ্র ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করার পরিকল্পনা রয়েছে তাহলে ইভটিজিং সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হবে না।

মতবিনিময় সভা শেষে নবগঠিত কমিটিকে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষা ও সার্বিক পরিবেশ আরো উন্নত হবে। ##


এই বিভাগের আরো খবর