শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে: সাড়ে ৪ বছরেও চালু হয়নি ইনডোর স্বাস্থ্যসেবা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাড়ে চার বছরেও চালু হয়নি ইনডোর স্বাস্থ্যসেবা। চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। ইনডোর চালু হলে কাঙ্খিত সেবা পাবে উপজেলাবাসী।

জানা যায়, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি গত ২০২০ সালের ২৪ মার্চ কার্যক্রম চালু হলেও চালু হয়নি ইনডোর স্বাস্থ্যসেবা। এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে যন্ত্রপাতি ঠিক মতো থাকলেও জনবল সংকটে রয়েছে। ইনডোর চালু না হওয়ায় সমস্ত যন্ত্রপাতি পড়ে আছে অযত্নে। ফলে কাঙ্খিত সেবা না পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটছে মানুষ। শিশু ও গাইনী কনসালটেন্ট এবং সার্জিক্যাল চিকিৎসকের পদ সৃষ্টি করে নিয়োগ দিয়ে ইনডোর চালু করলেই রোগীরা তাদের কাঙ্খিত সেবা পাবে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে পাওয়া তথ্য থেকে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৪জন মেডিকেল অফিসার থাকলেও কনসালটেন্ট হিসেবে কোন পদ সৃষ্টি হয়নি। এখানে রয়েছে ২১ জন নার্স, যাদের প্রত্যেকেই কর্মরত রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আপাতত আয়া, পরিচ্ছন্নতা কর্মী ও ওয়ার্ডবয় হিসেবে কোন জনবল নেই।

এ বিষয়ে সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহিনুল ইসলাম বলেন- ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটির জনবল সংকট রয়েছে। ইনডোর স্বাস্থ্য সেবা চালু করতে আরও অনেক জনবল প্রয়োজন। ধীরে ধীরে আমরা উন্নতি করছি। প্রতিদিন ২শ থেকে আড়াইশো রোগীকে আউটডোরে সেবা দিয়ে আসছি। স্বাভাবিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা চালু রয়েছে। এক্সরে করার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এনসিডি কর্ণার চালু রয়েছে, যেখানে ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। তবে জনবল নিয়োগ ও ইনডোর স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হলে সালথাবাসী তাদের কাঙ্খিত চিকিৎসা সেবা পাবে। আশা করছি খুব শীগ্রই ইনডোর স্বাস্থ্যসেবা চালু হবে।


এই বিভাগের আরো খবর