এসএসসি ৮৯ ব্যাচের যে সকল বন্ধুদের ছেলে মেয়েরা মেডিকেল কলেজে লেখাপড়া করে তাদের নিয়ে গঠিত ” গর্বিত মা বাবা আলোকিত সন্তান ” সংগঠনের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ( ১২ জুলাই) সন্ধ্যায় ঢাকার মীরপুরে গ্রান্ড প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত গেট টুগেদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওবায়দুর রহমান হিরো ( বরগুনা) ।
বক্তব্য রাখেন জিয়াউল হক ( জামালপুর), আব্দুল গফুর ( চট্রগ্রাম), শওকত আলী শরীফ ( ফরিদপুর), মোঃ সেলিম মিয়া ( গোপালগঞ্জ), জাহাঙ্গীর হোসেন ( ঢাকা) লুবনা লিপি ( চাদপুর), মাসুমা হোসেন ( জামালপুর), মমতা বনিক ( ঢাকা), সোহরাব সোহেল ( ঢাকা),মহিউদ্দীন সেলিম মুন্না ( নরসিংদী), আব্দুল জলিল ( টাঙ্গাইল) , ফরিদ আহমেদ ( জামালপুর) এবং ডাঃ আফরার ( ঢাকা) প্রমুখ।
আলোচনা সভা শেষে আগামী ডিসেম্বরে আরো বড় পরিসরে আর একটা গেট টুগেদার করার সিদ্ধান্ত গৃহিত হয়। রাত ৯ টায় ডিনার পার্টি ও ফটোসেশন এবং বন্ধুদের হাতে গিফর্ট তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।