ফরিদপুরের নগরকান্দায় ইসলামী ফাউন্ডেশন যাকাত বোর্ড এর উদ্যোগে অসহায় এতিম দুস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাকতের চেক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার খন্দকার লুৎফর রহমান,উপজেলা যাকাত কমিটির সদস্য আইনপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান প্রমুখ।
ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে নগরকান্দা উপজেলায় ১৮ জন অসহায় এতিম দুস্থদের মাঝে জন প্রতি ৪ হাজার দুইশত টাকার চেক প্রদানের মধ্য দিযে মোট ৭৫ হাজার দুইশত টাকা দেওয়া হয়।