” অভয়ারণ্যে গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ ব্যাপী কর্মসুচীর অংশ হিসাবে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ য়ের উদ্ধোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল আবরার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ,লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদনগন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্সজামান অনু, নগরকন্দা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সোহরাব হোসেন, সাংবাদিক
লিয়াকত আলী, সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু, মৎস্য চাষী নাজমুল হোসেন রাজু প্রমুখ। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরুষ্কার তুলে দেওয়া হয় এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।