ফরিদপুরের নগরকান্দা উপজেলার শশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছাত্র যুবকদের সংগঠন উকর্ষ ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছের চারা বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় শশা প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। উকর্ষ ফাউন্ডেশনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ই্যরেজি বিভাগের শিক্ষার্থী এস এম মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নিগ্ধা মন্ডল, ইউ পি সদস্য ইব্রাহিম শরীফ, নগরকান্সাংদা রিপোটার্স ইউনিটির সদস্য সচিব শফিকুল ইসলাম মন্টু, নগরকান্দা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন, কাজী আমানুর রহমান, সাখাওয়াত শরীফ,কাজী লিমান প্রমুখ।
শশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে আম গাছের চারা বিতরণ করা হয়।