সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে মাদকের আতঙ্ক আলীম পরিবারের দাপটে পুরো গ্রাম জিম্মি

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) 
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন

ইউএনও এবং ওসি বরাবর গ্রামবাসীর গণস্বাক্ষর সহ লিখিত অভিযোগ।

কুমিল্লার মুরাদনগরের পাহাড়পুর ইউনিয়ন আজ ভয়ঙ্কর মাদক সন্ত্রাস ও দাপটের কবলে। সাধারণ জীবন ব্যাহত, মানুষ নিরাপদে ঘুমাতে পারছে না, শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে, আর কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। অভিযোগের মূল কেন্দ্রস্থল প্রভাবশালী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম এবং তার পরিবার।
ভুক্তভোগী খলিল মিয়া জানিয়েছেন, ২৩ আগস্ট ২০২৫ তারিখ সকাল সাড়ে ৭টায় আব্দুল আলীম তার ওপর আকস্মিক হামলা চালান। এলোপাতাড়ি ঘুষি-মারধরের পাশাপাশি লাঠি দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে আলীমের ছেলেরা—সোহেল মিয়া, আরিফ মিয়া, মনু মিয়া ও শরিফ মিয়া—মিলে খলিল মিয়ার চাচার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেন। ঘটনায় দাপটের সঙ্গে জড়িত ছিলেন আলীমের স্ত্রী রাবেয়া আক্তার। হামলা ও প্রাণনাশের হুমকির বিষয়ে খলিল মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ক্ষুব্ধ কণ্ঠে খলিল মিয়া বলেন, “আমি আর আমার পরিবার নিরাপদ নই। যে সাহস আমাদের আছে, তা ধীরে ধীরে ভেঙে গেছে। প্রতিবাদ করলে তারা হামলা চালায়, পুলিশকে বললেও কার্যকর কোনো পদক্ষেপ নেই।”
মাত্র এক বছর আগে, ১৭ এপ্রিল ২০২৪ তারিখে একটি স্থানীয় সালিশ বৈঠকে আব্দুল আলীম প্রকাশ আলী আহাম্মদ লিখিতভাবে স্বীকার করেছিলেন যে, তিনি দীর্ঘদিন মাদক ব্যবসা, নেশা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কখনো এমন কাজে লিপ্ত হবেন না। কিন্তু আজ সেই অঙ্গীকার কেবল কাগজে।
স্থানীয়রা জানিয়েছেন, আলীমের চার ছেলে সোহেল মিয়া, আরিফ মিয়া, মনু মিয়া ও শরিফ মিয়া এবং স্ত্রী রাবেয়া আক্তার এলাকায় দাপট দেখাচ্ছে, মাদক বিক্রি চালাচ্ছে এবং ভিন্নমত পোষণকারীদের উপর দমননীতি প্রয়োগ করছে।
গ্রামের এক বাসিন্দা বলেন, “আমাদের সন্তানরা মাদকের ফাঁদে পড়ছে। কিছু বলার চেষ্টা করলে তাদের ছেলেরা হামলা করে। পুলিশকে জানাই, তবুও কার্যকর কিছু হয় না।”
এলাকাবাসী অভিযোগ করেছেন, গত কয়েক মাসে ঘটে যাওয়া বাঙ্গরা ট্রিপল মার্ডার কেস এখনও সতর্কবার্তা হিসেবে রয়ে গেছে। তারা আশঙ্কা করছেন, যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, একই ধরনের প্রাণহানির ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে।
এলাকাবাসী নিরাপত্তা ও আইনের প্রয়োগ নিশ্চিত করার জন্য গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র গতকাল সোমবার (২৫আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করেছেন। তারা উল্লেখ করেছেন, শুধু অভিযোগ গ্রহণ যথেষ্ট নয়; অবিলম্বে কঠোর পদক্ষেপ না নিলে পুরো ইউনিয়ন দাপটময় দুর্বৃত্তদের কবলে পড়বে।
মুরাদনগর থানার ওসি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে আব্দুল আলীম বলেন, “আগে মাদক ব্যবসা করতাম সত্যি কথা। এইতো দশ-পনেরো দিন হলো মাদক ব্যবসা করি না আর।”
তবে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, শুধু দাবি বা কথার ওপর ভর করে এই দাপটময় দুর্বৃত্তদের রুখা সম্ভব নয়। শিশু ও তরুণদের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা, প্রভাবশালী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।


এই বিভাগের আরো খবর