বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু

মুন্সিগঞ্জে নবনিযুক্ত জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে সংবর্ধনা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

মুন্সিগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে আইনজীবী সমিতির হলরোমে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের প্রথমে নবনিযুক্ত বিচারকদের ফুলেল শুভেচ্ছা জানান সমিতির কার্যকরী পরিষদের সদস্যরা। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ড.মো: আলমগীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়া ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান। আরো বক্তব্য রাখেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আমানউল্লাহ প্রধান শাহীন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট আলমগীর কবির প্রমুখ। আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট সুমন মিয়া সরদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার হাসান সাঈদ রছি, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরু। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট নূর হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমাউন কবির মিজি শাহীন, অ্যাডভোকেট গোলাম মাওলা তপনসহ আদালতের অন্যান্য বিচারকগণ ও আইনজীবীরা। জানা গেছে, গেল ২৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারক ফারুক আহমেদ ও সাব্বির মাহমুদ চৌধুরীর বদলির আদেশ হলে তারা মুন্সিগঞ্জে বিচারকের দায়িত্ব শুরু করেন। এর আগে বিচারক ফারুক আহমেদ ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (জেলা ও দায়রা জজ) হিসেবে এবং বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 


এই বিভাগের আরো খবর