শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

মিরপুর ইংলিশ ভার্সন কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর,২০২৫) মিরপুর ১৩ নম্বর সেকশনে অবস্থিত কলেজের নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থী এবং অভিভাবকের উপস্থিতিতে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর ইংলিশ ভার্সন কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন।

কলেজের শিক্ষিকা আফরোজা নাজনীন এর উপস্থাপনায় অনুষ্ঠানে আলহাজ মধু বেপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল মালেক প্রধান অতিথি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাহিদ হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিজয় ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসান, মিরপুর ইংলিশ ভার্সন কলেজের শিক্ষক বেগম এ জান্নাত পলি, নাঈমুর রহমান সফিকসহ আরো অনেক শিক্ষকবৃন্দ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজের শিক্ষার্থীরা। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের ধর্মীয় শিক্ষক মুফতি মো. গিয়াস উদ্দিন আহমেদ’। নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের ইংরেজী শিক্ষক নাঈমুর রহমান সফিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি মীর আব্দুল মালেক বলেন, মিরপুর ইংলিশ ভার্সন কলেজের এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। তিনি কলেজের একাডেমিক ও ভর্তি কার্যক্রম দেখে অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনসহ শিক্ষক মন্ডলী ও অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শিক্ষার্থীদের সব সময় মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার উদাত্ত আহবান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মিরপুর ইংলিশ ভার্সন কলেজ একদিন দেশের সেরা কলেজগুলোর মধ্যে অন্যতম একটা কলেজ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাহিদ হাসান বলেন, এইচএসসি লেভেল জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকেই মানুষের ভবিষ্যত চুড়ান্ত হয়ে যায়। তিনি বলেন সফলতা পরিশ্রম ও সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। মিরপুর ইংলিশ ভার্সন কলেজর আজকের নবীন শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে কাঙ্খিত সফলতা অর্জনের মাধ্যমে এই কলেজেকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মিরপুর ইংলিশ ভার্সন কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন বলেন, পরীক্ষায় শুধু জিপিএ ৫.০০ বা ভালো ফলাফল করাই সফলতা নয়, প্রকৃত সফলতা হচ্ছে আগে ভালো মানুষ হতে হবে। এরপর চেষ্টা করতে হবে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বাবা মার স্বপ্ন পূরণ করা। সে লক্ষ্য পূরণে ১ম বর্ষ থেকেই সচেষ্ট থাকতে হবে। কারণ এই দুই বছর প্রত্যেক শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপুর্ণ।

অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন শিক্ষার্থীদের সবাইকে মিরপুর ইংলিশ ভার্সন কলেজকে হৃদয়ে ধারণ করার জন্য আহবান জানান। তিনি পিতা মাতার সাথে সর্বদা ভালো ব্যবহার ও তাদের দোয়া নিয়ে জীবন সফল করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনেক ব্যস্ততার মধ্যে নবীন বরণ অনুষ্ঠানে আসার জন তিনি অতিথিবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

নবীন বরণ অনুষ্ঠান সফল করার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠান শেষে দুপুরে সবার জন্য ছিল বিশেষ স্ন্যাক্স ব্যবস্থা।


এই বিভাগের আরো খবর