শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

চার দাবীতে শাহবাগে সর্বাত্নক অবরোধ কর্মসুচি ইনকিলাব মঞ্চের

মাহফুজ জাহিদ
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

ঢাকা নির্বাচনী অঞ্চলের গুরুত্বপূর্ণ ৮ আসনে স্বতন্ত্র নির্বাচন করতে চাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার বিচার আগামী ২৪ দিনে শেষ করা সহ চার দাবিতে শাহবাগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। ইনকিলাব মঞ্চ এ কর্মসূচি পরিচালনা করছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় সরেজমিনে ইনকিলাব মঞ্চ ও সাধারণ জনগণকে এই কর্মসূচিতে দেখা যায়। জানা গেছে, দুপুর দুইটা থেকে তারা শাহবাগ অবরোধ করে অবস্থান করছেন।

আন্দোলনরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইনকিলাব মঞ্চের আহ্বানে এ কর্মসূচিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন।

এর আগে রোববার দুপুর ২টা থেকে তারা শাহবাগ অবরোধ করেন। পরে রাত দশটায় আজকের কর্মসূচি ঘোষণা করেন আব্দুল্লাহ আল জাবের।

তিনি সোমবার দুপুর ২টায় দেশের সকল বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদরাসা, স্কুল-কলেজ এবং ‘স্বাধীনতাকামী জনগণ’কে শাহবাগে আসার আহবান জানান।
এ সময় তিনি নতুন ৪ দফা ঘোষণা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে,
১. যে বা যারা ওসমান হাদিকে খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে এবং যারা খুনের সহায়তা করেছে, তাদেরকে আগামী ২৪ দিনের মধ্যে তাদের বিচার করতে হবে।
২. বাংলাদেশে যে সকল ভারতীয়রা কাজ করে, বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. খুনি হাসিনাসহ যারা বাংলাদেশে ১৭ বছর ঘুম ও খুন করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে যদি ফেরত দেয়া না হয়, তাহলে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে।
৪.সিভিল-মিলিটারি-ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।


এই বিভাগের আরো খবর