সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

রাজারহাটে এসওএস-এর আয়োজনে বাল্যবিবাহ বিরোধী র‍্যালি ও সভা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ছাটমাধাই ব্রাহ্মণের ডারা দুর্গা মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কমিউনিটি এমপাওয়ারমেন্ট ফর ফ্যামিলি এমপাওয়ারমেন্ট (সিএফই) কার্যক্রমের আওতায় এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রাম এ আয়োজন করে। এতে সহযোগিতা করে কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক।
আলোচনা সভায় প্রধান বক্তব্য রাখেন এসওএস কুড়িগ্রামের সহকারী প্রোগ্রাম অফিসার রিয়াজ উদ্দিন। তিনি এসওএস এর শিশু সুরক্ষা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার কার্যক্রম ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি এলাকাভিত্তিক যুব সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব। কোথাও বাল্যবিবাহ সংঘটিত হতে দেখলে সরকারি টোল ফ্রি নম্বর ১০৯-এ ফোন করে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
এসময় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য বিপ্লব আলী, ঠাটমারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুরেশ চন্দ্র, কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংকের সভাপতি ময়েন উদ্দিন চিশতীসহ নীরব, নাসির, মামুন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।


এই বিভাগের আরো খবর