সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির পথসভা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এমপি পদপ্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারে বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বিদ্যানন্দ ইউনিয়নের ৯টি মৌজার ভোটের মাঠ জরিপ তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী।
এছাড়াও উপজেলা বিএনপি নেতা রুশো চৌধুরী ও নজরুল ইসলাম, বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহিদুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব ফখরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হক, সদস্য সচিব আমিনুর ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সদস্য ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরো খবর