সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

লালমনিরহাটে উদ্বুদ্ধকরণের মাধ্যমে ট্রেতে উৎপাদিত চারা দিয়ে রাইস ট্রান্সপ্লান্টারে ধান রোপণ

একরামুল হক একরাম, লালমনিরহাট
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

লালমনিরহাটে চলতি বোরো মৌসুমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে ট্রেতে উৎপাদিত ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্ধুমতি এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট সদর উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন ২ হাজার ৫০০টি ট্রেতে উৎপাদিত চারা ব্যবহার করে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাটের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মতিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান রনি। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর লালমনিরহাট জেলা সংবাদদাতা মো. বিপুল ইসলাম, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মতিউল আলম বলেন, ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ বোরো মৌসুমে একটি যুগান্তকারী প্রযুক্তি। এ পদ্ধতিতে চারা তোলা ও রোপণের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে। একই সঙ্গে চারার শিকড় অক্ষত থাকায় দ্রুত বৃদ্ধি পায় এবং স্বল্প সময়ে এক দিনে প্রায় ১৫ বিঘা জমিতে ধান রোপণ করা সম্ভব হয়। তিনি আরও বলেন, কুয়াশা ও শীতের সময় চারা সুস্থ রাখতে এবং যান্ত্রিক কৃষি ব্যবস্থায় কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে কৃষি বিভাগ নিয়মিত সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করছে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারে শ্রম ও সময় উভয়ই সাশ্রয় হয়। ট্রেতে বীজ বপনের ফলে চারার শিকড় ক্ষতিগ্রস্ত হয় না এবং দ্রুত মাটি থেকে পুষ্টি গ্রহণ করতে পারে। মাদুরের মতো চারা হওয়ায় রোপণ প্রক্রিয়াও সহজ হয়। তিনি জানান, শীত ও প্রতিকূল আবহাওয়ায় ট্রেতে উৎপাদিত চারা তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্যকর থাকে এবং ২০ থেকে ২৫ দিন বয়সী চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণের জন্য সবচেয়ে উপযোগী।

তিনি আরও বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফেরদৌস ইসলাম ও জাহাঙ্গীর আলম কর্মসূচি বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন এবং কৃষকদের উদ্বুদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকরা আধুনিক এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

 


এই বিভাগের আরো খবর