কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২৭ জানুয়ারি’২০২৫ইং মঙ্গলবার জেলা স্টেডিয়াম মাঠে অনুর্ধ্ব-১৫ বছর বালকদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৫ বছর বালকদের নিয়ে ২৭ জানুয়ারি’২০২৫ইং মঙ্গলবার জেলা স্টেডিয়াম মাঠে অনুর্ধ্ব-১৫ বছর বালকদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মুল খায়ের সুমি ।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুশফিকুর রহমান, কুড়িগ্রাম জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এনামুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহনেওয়াজ। জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনূর্ধ্ব ১৫ বালকদের ভলিবল প্রতিযোগিতায় জেলা সদরের চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বালাকুরা দাখিল মাদ্রাসা ২-০ সেটে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আজিজুল হক, রেজাউল করিম রাজু, সাদিকুর রহমান সাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।