সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপী সচেতনতামূলক কৃষি মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের চাষকৃত ফসলের রোগ ও এর প্রতিকার, পরিবেশবান্ধব কৃষি, কৃষির রূপান্তর, আধুনিক কৃষিপ্রযুক্তি, নিরাপদ সবজি বিষয়ে অবহিত ও সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে দুই দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ শুখানপুকুর ইউনিয়নের কার্তিকতলা হাইস্কুল মাঠে এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা ও মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সেখানে এ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা ও সঙ্গীত পরিবেশন করেন।

এসময় শুখানপুকুর সামাজ উন্নয়ন সংস্থার সভাপতি নিতাই চন্দ্র মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, শুখানপুকুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান সুমন রানা, আরডিআরএস’র কৃষি টেকনিক্যাল কর্মকর্তা রবিউল আলম, কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার শশিউল ইসলাম ও কার্লচারাল উর্ধ্বতন প্রশিক্ষক অমল টিক্কুসহ আরও অনেকে।

মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ২০টি স্টলের মাধ্যমে উন্নত জাতের বীজ, আধুনিক কৃষিযন্ত্র, সুষম সার ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে মাঠ পর্যায়ে কম খরচে অধিক ফলন বিষয়ে বাস্তব ধারণা প্রদান এবং মেলার মঞ্চে পটগান, পালাগান ও নাট্যানুষ্ঠানের মাধ্যমে কৃষিতে আদুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে সচেতন ও অবহিত করা হয়। মেলায় আগত অতিথি ও অসংখ্য কৃষক-কৃষাণীসহ নানান বয়সের নারী-পুরুষ স্টল পরিদর্শন করেন এবং এমন মেলা আয়োজনে তাঁরা উপকৃত হয়েছেন বলে আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় শুখানপুকুর সামাজ উন্নয়ন সংস্থা এই মেলার আয়োজন করে।


এই বিভাগের আরো খবর