সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নৌকা না থাকলেও  এবারের নির্বাচনে বিএনপি’র একটি প্রতিপক্ষ দল রয়েছে সেটি হলো দাড়িপাল্লা। ৯১ সালে আমরা দাড়িপাল্লাকে দেখেছিলাম সেসময় তার খুব কম ভোট পেয়েছিলো।
আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী প্রচারণার গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হাসিনা তাদের সমর্থক লোকদের বিপদে ফেলে চলে গেছে দিল্লিতে। আপনারা  চিন্তা করবেন না আমরা সেই বিপদ থেকে আপনাদের উদ্ধার করবো। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, সাধারণ মানুষ আমরা তাদের বুকে টেনে নিব। তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল এবং আমি আপনাদের ব্যাক্তিগত ভাবে পরিচিত লোক। দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি কখনো আপনাদের ছেড়ে যায়নি। আগামি নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য আমি কাজ করবো।
মহাসচিব বলেন, এর আগে আমরা কখনো ভোট দিতে পারিনি সব ভোট ফ্যাসিস্ট হাসিনা নিয়ে গেছে। এবার একটা সঠিক ভোট হবে এমনটাই আশা করছি আমরা। যেখানে সকল ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। তিনি আরও বলেন, আমাদের নতুন নতুন কলকারখানা তৈরী করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরী করবো। এবার আমার শেষ ভোট, আমার জীবনের শেষ নির্বাচন। এই শেষ ভোটে দয়া করে আপনারা সবাই আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ দিবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত অপর এক নির্বাচনী পথসভায় বলেন, তারেক রহমানের প্রতি দেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। তিনি বলেন, তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই লাখো মানুষের ঢল নামছে। মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখছে—যে নেতা জনগণকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন।
তিনি বলেন, তারেক রহমান ক্ষমতায় গেলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। পুলিশ ও প্রশাসনের কারণে আমরা ভোট দিতে পারিনি। এবার মানুষ ভোট দিতে চায়। আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি, এমনকি প্রিজাইডিং অফিসার হত্যার মতো মামলার ভোগান্তিও সহ্য করেছি।
তিনি বলেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্মের ভাই-বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে চায়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন।”
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি। আর ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটা কমেছে। জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের এখন সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে সবার আগে দেশে শান্তি ফিরিয়ে আনবো। নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে নিজের বসতবাড়ির অর্ধেক বিক্রি করেছি। কিন্তু কোনোদিন কারো উপকার করে এক কাপ চা পর্যন্ত পান করিনি। তিনি আরও বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, প্রতিহিংসার পথেও হাঁটবো না। এই দেশে আবারও শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে চাই।”
বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে পৃথক এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে  মির্জা ফখরুল দেশের শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।   তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোট। এই ভোটের মাধ্যমেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা শান্তি ও উন্নয়ন চান কিনা । দেশের রাস্তাঘাট, স্কুল-কলেজের উন্নয়ন, ছেলে-মেয়েদের চাকরি নিশ্চিত করতে হলে পরীক্ষিত দল বিএনপিকে ভোট দিতে হবে।
জামায়াত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে জামায়াতের নিজামী ও মুজাহিদ মন্ত্রী ছিলেন। তখন তো তারা আমাদের সাথেই ছিল। এখন তারা বলছে বিএনপি দুর্নীতি করেছে তাহলে তারা কি ধর্ম গোত্রের যুধিষ্টির ছিল। তাহলে তো তাদেরকেও দুর্নীতির ভাগ নিতে হবে।
বিএনপির আমলে উন্নয়নের চিত্র তুলে ধরে ফখরুল দাবি করেন, “বিএনপি কখনো দুর্নীতি করেনি। বরং আমাদের শাসনামলে কলকারখানা গড়ে উঠেছিল, পোশাক শিল্পে ১৫ লাখ নারী শ্রমিক কাজ করতো। বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিল যার সুফল আজও দেশ পাচ্ছে।” তিনি আরও বলেন, “এই ব্যবস্থার কারণেই আজ আমাদের মেয়েরা উচ্চশিক্ষা নিয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে।” বর্তমান বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আজ দেশে চাকরি নেই। কলকারখানা নির্মাণ করতে হবে। উন্নত কৃষি ব্যবস্থা চালু করতে হবে। এগুলো একমাত্র বিএনপিই পারবে।”
ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমাদের সরকারের আমলেই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ডিপ টিউবওয়েল স্থাপন করে সেচব্যবস্থার উন্নয়ন করা হয়েছিল। আমরা অসংখ্য স্কুল, মসজিদ, মাদ্রাসা ও মন্দির নির্মাণ করেছি।”
তিনি বলেন, “তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এতে আমাদের ছেলে-মেয়েরা কাজ পাবে, নিজের জীবন গড়তে পারবে।” ঠাকুরগাওয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী প্রসঙ্গে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “তারা ভালো করুক। তবে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আমার বয়স হয়ে গেছে।
সম্ভবত এটাই আমার শেষ নির্বাচন। আপনারা যদি আগের মতো পাশে থাকেন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করেন, তাহলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাল্লাহ।
প্রতিটি পথসভার শেষদিকে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর