আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে বিএনপি–জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী বাজার তহশিল অফিস সংলগ্ন মাঠে এ পথসভার আয়োজন করা হয়। পথসভায় সভায় সভাপতিত্ব করেন ঝুনাগাছচাপানী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি আগামী নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। তিনি স্থানীয় সমস্যা সমাধান ও জনকল্যাণমূলক কাজের প্রতিশ্রুতি দেন। বিএনপির নেতারা বক্তব্যে বলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীদের চূড়ান্ত বিজয় নিশ্চিত করে দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিয়ে ডোমার ডিমলা বিএনপি ও জমিয়তের ঘাটি হিসেবে প্রমাণ করে দেবো। এতে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং একে অপরকে অকুণ্ঠ সমর্থন দিয়ে ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয় ঘরে তুলবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ বিএনপি ও জমিয়তের অর্থাৎ দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীদের বাংলাদেশ।
সভায় আরও বক্তব্য দেন,ডিমলা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝুনাগাছচাপানী ইউনিয়ন যুবদলের সিনিয়ার সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান । সভায় ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ সকল অঙ্গ সংগঠন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সকল নেতৃবৃন্দ ও সর্ব সাধারন উপস্থিত ছিলেন, যা আয়োজকদের মাঝে উৎসাহ জোগায়।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পথসভা শুরুর আগে একটি বিশাল নির্বাচনী মিছিল চাপানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তহশিল অফিস সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত একটি আলোচনা অনুষ্ঠিত হয় এতে বিএনপির ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।