সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

জনগণের অধিকার প্রতিষ্ঠার বহু বছরের আন্দোলনের পর এখন সময় এসেছে ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠন করা: ইকবাল হাসান মাহমুদ টুকু

জেবুন্নেছা ইয়াসমিন,সিরাজগঞ্জ
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর উপজেলার আংশিক ও কামারখন্দ উপজেলা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার বহু বছরের আন্দোলনের পর এখন সময় এসেছে ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠন করা।

বিএনপির লক্ষ্য হচ্ছে কোটি তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। শিশু-কিশোরদের শিক্ষার ব্যবস্থা,সাধারণ খেটে খাওয়া মানুষদের নুন্যতম চিকিৎসার ব্যবস্থা করা,দেশের সকল মানুষ বিশেষ করে মা-বোনেরা যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে,সবাই যেন নিরাপদে ব্যবসা-বানিজ্য করতে পারে সেই পরিবেশ আমাদেরকেই তৈরী করতে হবে। রবিবার ( ৮ ফেব্রুয়ারী) সারাদিন ও সন্ধ্যার পর সিরাজগঞ্জ ও কামারখন্দ উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ ও নারীদের উঠান বৈঠকে বক্তব্য দিতে তিনি এইসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু এলাকার উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন,এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলতে চাই,বেকার ছেলে-মেয়েদের ট্রেনিংয়ের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাই, যেখানে এলাকার ছেলেমেয়েরা বিভিন্ন কারিগর বিষয়ে ট্রেনিং গ্রহণ করে তারা দক্ষ শ্রমিকে পরিণত হবে। এতে করে তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং বিদেশে যেয়েও চাকুরির সুযোগ পাবে।
তিনি আরও বলেন,একটি দল রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তারা গ্রামের সহজ-সরল মা-বোনদের কাছে ভোটের নামে জান্নাত বিক্রির চেষ্টা করছে। যারা সত্যিকার অর্থে ধর্ম ভালোবাসে এবং ধর্মীয় বিধিনিষেধ মেনে চলে, তারা কখনোই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যাই হোক দেশদরদী বা জনদরদী হতে পারে না।
তিনি বলেন, এবার সময় এসেছে—আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে আগের চেয়ে বেশি ভোট দিয়ে বিজয়ী করে সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব দেওয়ার।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন।


এই বিভাগের আরো খবর