শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষ: নিহত ২, আহত অন্তত ১০

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি পুকুরের মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল হোসেন (৪৫) ও সালাম (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত ৮/১০ জন আহত হয়েছেন। আজ সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল (গোয়ালপাড়া ) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত ইসমাইল হোসেন গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ও সালাম একয় গ্রামের ময়দান আলীর ছেলে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি পুকুর আসমত আলী নামে এক ব্যক্তি লিজ নেন। পরে তিনি পুকুরটি গ্রামের মসজিদের উন্নয়ন কাজের জন্য ছেড়ে দেন। তবে একই গ্রামের অপর একটি পক্ষ পুকুরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সোমবার সকালে পুকুরের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত ইসমাইল হোসেন ও সালাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান,“আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনের আগে পুরো বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”
ঘটনার পর গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর