সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

নান্দাইলে গ্রামের শিশুদের ধর্মীয় শিক্ষার স্বপ্ন পূরণে সুফিয়া বেগমের অনন্য উদ্যোগ

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:২১ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামে দরিদ্র শিশুদের মাঝে বিনামূল্যে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে “মৌলভী বাড়ি মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়”।

প্রত্যন্ত এই গ্রামের অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য সম্পূর্ণ বিনা খরচে শিক্ষা নিশ্চিত করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রাক্তন ব্যাংকার, কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম। জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের অনেক দরিদ্র পরিবার অর্থাভাবে সন্তানদের প্রাতিষ্ঠানিক কিংবা ধর্মীয় শিক্ষা দিতে পারছিল না। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে ২০২১ সালে সুফিয়া বেগম নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন এই মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়।

এখানে শিশুদের কোরআন শিক্ষা, নামাজ সহ মৌলিক দ্বীনি শিক্ষা এবং প্রাথমিক স্তরের পাঠদান সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। স্থানীয় অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তারা বলেন, “আমাদের গ্রামের মেয়েই আজ আমাদের সন্তানদের জন্য শিক্ষার দ্বার খুলে দিয়েছে। দারিদ্র্যের কারণে যেটা সম্ভব ছিল না, সুফিয়া আপার উদ্যোগে সেটাই এখন বাস্তব হয়েছে।” তারা আরও জানান, এই প্রতিষ্ঠান শুধু শিশুদের নয়, অভিভাবকদের মাঝেও শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছে। প্রতিষ্ঠাতা সুফিয়া বেগম বলেন, “আমি নিজেও গ্রামে বড় হয়েছি। গ্রামের দরিদ্র শিশুদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এই উদ্যোগ নিয়েছি। শুধু শিশুরাই নয়, এখানে গ্রামের বয়স্ক নারীদেরও সম্পূর্ণ বিনামূল্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। আমার লক্ষ্য গ্রামের প্রতিটি শিশু যেন ধর্মীয় ও প্রাক-প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠে।” সচেতন মহলের মতে, সুফিয়া বেগমের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগটি গ্রামীণ সমাজের ক্ষেত্রে শিক্ষার প্রসারে একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। তাঁর এই প্রচেষ্টা অন্যদেরও সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর