শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক নিজের নামে ইস্যুকৃত রাইফেলের গুলিতে নিহত হন কনস্টেবল সম্রাট  জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে -অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃংখলা বাহিনীর যানবাহনে তেল দিতে নির্দেশনা  বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি : খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি ওয়াই ডাব্লিউ ডি আর সি এর আয়োজনে “জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ: সৌরশক্তিতে বিনিয়োগ বাড়ানোর অপরিহার্যতা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা

‘বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান হবে, কমবে দারিদ্র্য’ — বাণিজ্য মন্ত্রী

প্রীতম দাস, সুনামগঞ্জ
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

​সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দেশে বিনিয়োগে এক ধরণের বন্ধাত্ব বিরাজ করছিল।

আর বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হয় না, যার সরাসরি প্রভাব পড়ে মানুষের ক্রয়ক্ষমতার ওপর এবং দারিদ্র্য বৃদ্ধি পায়। বর্তমান সরকার একটি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

​আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের মোট ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মন্ত্রী বলেন, “ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্যে কিছু নেতিবাচক প্রভাব পড়া স্বাভাবিক। বিশেষ করে সাগর পথ যদি দীর্ঘসময় বন্ধ থাকে, তবে নৌপথে পণ্য পরিবহনের খরচ বাড়বে। তবে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্বেগের কারণ নেই; এই মুহূর্তে দেশে কোনো ধরণের দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই।”

​ফ্যামিলি কার্ড বিতরণকে বর্তমান সরকারের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড ছিল বিএনপি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে এই কার্ড পৌঁছে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে, নির্বাচনী অঙ্গীকার পূরণে তিনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সাধারণ মানুষের মুখে হাসিমুখ দেখতে চাই এবং তাদের স্বচ্ছলতা নিশ্চিত করতে চাই।”

​সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ​নাছির উদ্দিন চৌধুরী, কলিম উদ্দিন আহমদ মিলন, সংসদ সদস্য সুনামগঞ্জ-৫,​ মোহাম্মদ কয়ছর আহমদ, সংসদ সদস্য সুনামগঞ্জ-৩,​ কামরুজ্জামান কামরুল, সংসদ সদস্য সুনামগঞ্জ-১,​ মো. শহীদুল ইসলাম, বিভাগীয় পরিচালক, সমাজসেবা অধিদপ্তর,​ সনজীব সরকার, উপজেলা নির্বাহী অফিসার, দিরাই।

​বক্তারা সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের শুভ সূচনা করেন মন্ত্রী।


এই বিভাগের আরো খবর