বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

শিশুদের টিকার ঘাটতি হবে না: প্রতিমন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

গাজীপুরের গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) সকালে মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম.এ মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব শিশুর টিকাদান নিশ্চিত করা গেলে একটি নিরাপদ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশা আল্লাহ টিকার কোনো ঘাটতি হবে না, বলেন তিনি। তিনি আরও জানান, সরকারের পাশাপাশি বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা এ কর্মসূচিতে সহযোগিতা করছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত গাজীপুর জেলায় প্রায় ২৮ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিশ্চিত করতে জোর দেওয়া হচ্ছে।

সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিকাদান কার্যক্রমে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশুদের কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। স্বাস্থ্যকর্মীরা নিরবচ্ছিন্নভাবে টিকা প্রদান করেন। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা সক্রিয় ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মুঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়া এবং পুলিশ সুপার শরিফ উদ্দীন। তাঁরা টিকাদান কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

এ ছাড়া জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)সহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার দেশি-বিদেশি প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা বাংলাদেশের টিকাদান কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন।

টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মির্জাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় থাকা এ স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, কেন্দ্রটি চালু না থাকায় প্রাথমিক চিকিৎসা পেতে তাঁদের দূরে যেতে হচ্ছে।

এ সময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটি চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, গ্রামীণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এ ধরনের প্রতিষ্ঠান সচল রাখা জরুরি।

স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে মির্জাপুর ও আশপাশের এলাকার মানুষ স্বাস্থ্যসেবার সুফল পাবেন।

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্স চালুর উদ্যোগ এলাকাবাসীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।


এই বিভাগের আরো খবর