শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ বাংলাদেশিসহ নিহত ৪

নুরুজ্জামান লাবু, বিশেষ প্রতিনিধি, উত্তর আমেরিকা
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ক্ল্যাভ্যারাক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ মোট চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মা ও তার এক বছরের শিশু সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কলম্বিয়া কাউন্টির এনওয়াই ৯ এইচ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মর্মান্তিক এই ঘটনায় নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নিহতরা নিউইয়র্ক সিটি থেকে সপরিবারে আলবানীতে বেড়াতে যাচ্ছিলেন।

কাউন্টি শেরিফ দপ্তর জানায়, সন্ধ্যা ৭টার কিছু আগে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ২০০৯ মডেলের টয়োটা প্রিয়াস উত্তরমুখী হয়ে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা ২০২৫ মডেলের টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় প্রিয়াসের চালক নাজমুল রুবেল (২৯), তার বাবা মোহাম্মদ হেরামন (৬০) এবং বন্ধু ফাহিম হালিম (২৫) ঘটনাস্থলেই নিহত হন। একই গাড়িতে থাকা ফাতিমা আক্তার (৩৩) এবং ইকরা আয়াত নামে তার এক বছরের শিশু সন্তানকে গুরুতর অবস্থায় আলবানি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, টয়োটা ক্রাউন গাড়ির ২৪ বছর বয়সী চালক, লুকা পালভেনিয়ান, যিনি ব্রুকলিন-এর বাসিন্দা, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তার সঙ্গে থাকা যাত্রী জুলিয়া রিচি (৬২), স্টকপোর্ট এর বাসিন্দা, ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর এনওয়াই ৯ এইচ সড়কের স্পুক রক রোড থেকে এনওয়াই ২৩বি পর্যন্ত অংশ রাত ৭টা ৪৫ মিনিট থেকে প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

শেরিফ দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার ভয়াবহতা সম্পর্কে শেরিফ জ্যাকি সালভাতোরে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই আশপাশের অনেক বাসিন্দা শব্দ শুনে ছুটে আসেন। উদ্ধার কাজে স্থানীয় ফায়ার সার্ভিস ও রেসকিউ ইউনিট অংশ নেয়।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তিন বাংলাদেশির জানাজার নামাজ স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) বাদ জোহর ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে তাদের মরদেহ মার্লবোরো মুসলিম মেমোরিয়াল সিমেট্রিতে দাফন করা হবে। নিহতরা সবাই নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বসবাস করতেন।


এই বিভাগের আরো খবর