মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য”

রতন রায়, বগুড়া
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বিরোধী দলকে ইঙ্গিত করে কঠোর বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু রাজনৈতিক শক্তি এখনো দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারা সংবিধানের কথা বললেও স্বাস্থ্য, প্রশাসন, আইন-শৃঙ্খলা ও নারী উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে কোনো বাস্তব পরিকল্পনা তুলে ধরতে পারে না। তিনি বলেন, “অতীতের মতো এখনও ষড়যন্ত্র চলছে। ইতিহাস সাক্ষী—বারবার এই গোষ্ঠীগুলো দেশের মানুষকে বিভ্রান্ত করেছে। কিন্তু এবার জনগণ সচেতন, তারা আর বিভ্রান্ত হবে না।”

বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বেকার যুবকদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে। স্বল্প খরচে বিদেশে জনশক্তি রপ্তানির জন্য ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে সুসংবাদ আসবে।

তিনি ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনের কথা স্মরণ করে বলেন, “ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারের পতন হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনেও তা জমা দিয়েছি।”

প্রধানমন্ত্রী বলেন, সরকার সবকিছু স্বচ্ছভাবে পরিচালনা করতে চায় এবং মতপার্থক্য থাকলেও তা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা, খাল খনন, বৃক্ষরোপণ ও কর্মসংস্থানের মতো জনগণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। “বাংলাদেশের মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করব এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করব,”—যোগ করেন তিনি।

দিনব্যাপী উন্নয়ন কর্মসূচি এর আগে সকালে বগুড়ায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু সহনশীলতা জোরদারে ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে বাগবাড়ীর নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই দিনে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন, আদালতে ই-বেইল বন্ড কার্যক্রম চালু, বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের সূচনা, আমের টিকা কার্যক্রম উদ্বোধন এবং গাবতলীতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

দিনব্যাপী এসব কার্যক্রমের মাধ্যমে বিচারব্যবস্থা, নগর উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ—এই চার খাতে সমন্বিত অগ্রযাত্রার সূচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনসভা শেষে প্রধানমন্ত্রী বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন ঘোষণা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
সংশ্লিষ্টদের মতে, একদিনে বহুমুখী এসব উদ্যোগ বগুড়ার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।


এই বিভাগের আরো খবর