বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য

মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক

সুজন আহমেদ, মাদারগঞ্জ (জামালপুর)
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন

জামালপুরের মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার গুনারীতলা পশ্চিম পাড়া এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বিকাল ৫ টায় ঐ এলাকার নূর ইসলামের স্ত্রী ইসমত আরা (২২) এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

নিহত ইসমত আরা’র গলায় ক্ষতের দাগ রয়েছে। নিহত ইসমত আরা মাদারগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের বালিজুড়ী নামা পাড়া এলাকার এনছ আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে। নিহত ইসমত আরা ৭ বছর বয়সি একটি ছেলে আছে এবং ৬ মাসের গর্ভবতী ছিলেন তিনি। গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা করা হবে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। নিহত ইসমত আরা’র মামা বিল্লাল জানান আমরা মোবাইলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় দাগ আছে। গলায় চাপ দিয়ে হোক ফাঁসি দিয়ে হোক তারা মারছে।

নিহত ইসমত আরা মা খোশেদা বেগম জানান আমাদের ফোন দিয়ে কয়তাছে ইসমত আরা অসুস্থ খিছ উঠছে হাসপাতালে নিয়ে আসছি। আমরা হাসপাতালে গিয়ে দেখি আমার মেয়ে মরে গেছে। আমার মেয়েরে মাইরে ফেলাইছে ওরা। গতকালই মোবাইলে কথা বলছি। আমাদের এক আত্মীয় মারা গেছে দেখতে আসছিলো মেয়ে এজন্যই মেয়ের সাথে ঝগড়া হয়ছে স্বামী স্ত্রী। আমার মেয়ে হত্যার বিচার চাই।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভুইয়া জানান আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে জানতে পারি মেয়েটা গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার শ্বশুরবাড়ীর লোকজন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তারা জেটা করছে তারা আমাদের জানায়নি’ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানিয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং উড়না জব্দ করা হয়েছে । অন্য কোন কিছু যদি থাকে তাহলে পোস্ট মর্টেম রিপোর্টের পর জানা যাবে।


এই বিভাগের আরো খবর