বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:২৬ অপরাহ্ন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে নারী প্রকৌশলীদের কর্মপরিবেশ আরও সহায়ক করতে আইইবিতে আধুনিক ডে-কেয়ার সেন্টার চালু এবং একটি শক্তিশালী অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) রাজধানীর রমনায় আইইবি সদর দফতরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে কেক কেটে চ্যাপ্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী শাহনাজ শারমিন এবং সঞ্চালনা করেন চ্যাপ্টারের সম্পাদক প্রকৌশলী ইশরাত জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ। তিনি বলেন, প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে, যা নারী প্রকৌশলীদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন খাতে নারী প্রকৌশলীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে এবং তাঁদের দক্ষতা উন্নয়ন প্রকৌশল খাতকে আরও সমৃদ্ধ করছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নারী প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। তিনি বলেন, নারী প্রকৌশলীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ আরও সহজ ও সহায়ক করতে আইইবিতে একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মপরিবেশকে নিরাপদ ও সম্মানজনক রাখতে একটি কার্যকর অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গঠনের অঙ্গীকার করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল) এবং ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার। বক্তারা বলেন, উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার প্রতিষ্ঠার পর থেকে প্রশিক্ষণ, সেমিনার ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে নারী প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী দিলরুবা ফারজানা তাঁর বক্তব্যে বলেন, নারী প্রকৌশলীদের বিভিন্ন খাতে অংশগ্রহণের আগ্রহ ও উদ্দীপনা দিন দিন বাড়ছে। তিনি জানান, উইমেন চ্যাপ্টারের সদস্যরা শুধু নারী ক্ষমতায়নমূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন; তাঁরা আইইবির বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিভিশনের কনফারেন্স ও টেকনিক্যাল মিটিংগুলোতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহনাজ শারমিন আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চ্যাপ্টার প্রতিষ্ঠার পর থেকে নারী প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হয়েছে, যা তাঁদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সঞ্চালকের বক্তব্যে প্রকৌশলী ইশরাত জাহান বলেন, এই চ্যাপ্টার প্রতিষ্ঠার মূল লক্ষ্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে নারী প্রকৌশলীরা দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্ব বিকাশের সুযোগ পাবেন। তিনি বলেন, নারী প্রকৌশলীরা আজ শুধু প্রযুক্তির ক্ষেত্রেই নয়, নেতৃত্ব, উদ্ভাবন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এবং উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার সেই সম্ভাবনাকে আরও বিকশিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের নির্বাহী ও কমিটি সদস্য ড. রিমি রশিদ, নাজিফা তাসনিম, নাজিফা আনজুম, ফারিহা ইসলাম মৌ এবং ফারিয়া তাসনিমকে আইইবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে আইইবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ এবং উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর