শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি

শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:১১ অপরাহ্ন

হাওরবেষ্টিত সুনামগঞ্জের শাল্লায় আগাম বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) পূর্বাভাস ও তীব্র শ্রমিক সংকটের মুখে পড়েছে বোরো ধান কাটা কার্যক্রম। জলাবদ্ধতার কারণে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করা সম্ভব না হওয়ায়, কৃষকের গোলায় ধান তুলতে এবার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে স্বেচ্ছাসেবক চেয়ে জরুরি অনুরোধ জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

বিগত ​বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত রায় স্বাক্ষরিত এক পত্রে এই আহ্বান জানানো হয়।

​কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর শাল্লায় ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। হাওর এলাকার প্রধান অর্থকরী ফসল এই বোরো ধান। তবে ভৌগোলিক অবস্থান ও জলাবদ্ধতার কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকায় কম্বাইন্ড হারভেস্টার বা রিপারের মতো আধুনিক ধান কাটার যন্ত্র ব্যবহার করা যাচ্ছে না। ফলে সনাতন পদ্ধতিতে বা হাতে ধান কাটার বিকল্প নেই।

​পত্রটিতে উল্লেখ করা হয়, বিগত বছরগুলোতে আধুনিক যন্ত্রের ওপর নির্ভরশীলতা বাড়ায় স্থানীয় ও পরিযায়ী কৃষি শ্রমিকের সংখ্যা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। বর্তমান পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, অথচ আগাম বন্যার ঝুঁকিতে রয়েছে হাওরের পাকা ধান। যেকোনো সময় আকস্মিক বন্যায় তলিয়ে যেতে পারে কৃষকের সারা বছরের স্বপ্ন।

​এই সংকট নিরসনে উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত রায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ রেখে বলেন, প্রকৃতি ও সময়ের সাথে লড়াই করে কৃষকের কষ্টার্জিত ফসল ঘরে তুলতে হবে। আমরা রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক গ্রুপ ও সমবায় সমিতিসহ সকল শ্রেণি-পেশার মানুষকে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ধান পেকে যাওয়ায় প্রতিটি মুহূর্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে আর্থিক ক্ষতির পাশাপাশি খাদ্য সংকটেরও শঙ্কা রয়েছে।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক হিসেবে যারা ধান কাটায় অংশ নিতে ইচ্ছুক, তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ বা উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয় করতে পারবেন।

কৃষি বিভাগের এই উদ্যোগ হাওরের কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে, তবে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ এবং সময়ের সঠিক ব্যবহারই এখন ধান রক্ষায় মূল ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


এই বিভাগের আরো খবর