সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী মাসেই লালমনিরহাট বাসি’র জন্য আসছে সুখবর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে ৪পরীক্ষার্থী ফল নিয়ে অনিশ্চয়তা: দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা পাইকগাছায় পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার অভিযোগে হুমকিদাতা আটক লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ হোমনার গর্ব ডাঃ সাইফুল ইসলাম এর এমআরসিপি ডিগ্রী অর্জন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় হকারকে মারধর,বিএনপি নেতা গ্রেফতার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, নালিতাবাড়ীর সেই ভূমি কর্ককর্তাকে বদলি কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ তিন আটক নওগাঁর আত্রাই সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ গায়ে গতরে খেটে দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চায় গোয়াইনঘাটের বারকি শ্রমিকরা পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১

আগামী মাসেই লালমনিরহাট বাসি’র জন্য আসছে সুখবর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

একরামুল হক একরাম,লালমনিরহাট
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

‎লালমনিরহাটে বেকারত্বের অভিশাপ দূর করতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ‘প্রাণ-আরএফএল গ্রুপ’-এর মাধ্যমে আগামী মে মাসেই জেলার এক হাজার যোগ্য যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।

‎‎​শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে লালমনিরহাটের বড়বাড়িতে আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী আনন্দ উৎসব ও মেলায় গ্রামীন ঐতিহ্যের বিভিন্ন খেলা চলাকালীন সময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাব্যঞ্জক ঘোষণা দেন। গ্রামীণ লোকজ সংস্কৃতি ও বৈশাখী আমেজে মুখরিত এই মেলা প্রাঙ্গণে মন্ত্রীর এমন ঘোষণায় উপস্থিত হাজারো মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।

‎‎​মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীদের জন্য প্রাণ কোম্পানি এক হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, ইতিপূর্বেই এই বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং কোম্পানিটি জেলায় বড় ধরনের নিয়োগ দিতে সম্মত হয়েছে।

‎‎​বক্তব্যে তিনি আরও বলেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যারা কাজের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা সম্পন্ন, তারা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

‎‎এককভাবে কোনো একটি এলাকা থেকে এক হাজার লোকের বিশাল এই নিয়োগকে মন্ত্রী জেলার জন্য একটি বড় সাফল্য ও মাইলফলক হিসেবে অভিহিত করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন, মন্ত্রীর সহধর্মিণী লায়লা হাবিব, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা প্রশাসক মু. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান। এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও লালমনিরহাট জেলায় বড়বাড়িতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৈশাখী মেলা ও উৎসব উদযাপিত হচ্ছে। মেলা এবং আনন্দ উৎসবে বিভিন্ন খেলা পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, উৎসবের এই আনন্দের সাথে কর্মসংস্থানের সুযোগ যুক্ত হওয়া লালমনিরহাটের সাধারণ মানুষের জন্য পহেলা বৈশাখের বড় উপহার।

‎​মন্ত্রীর এই সময়োপযোগী ঘোষণায় লালমনিরহাটের শিক্ষিত ও বেকার যুবকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয় সুধীজনরা মনে করছেন, এই অভাবনীয় কর্মসংস্থানের সুযোগ জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


এই বিভাগের আরো খবর