শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২ মে, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল-নদী খনন ও পুনরুদ্ধার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হচ্ছে।

আজ দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকা নদী তীর প্রতিরক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের নদ-নদী, খাল-বিল আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনকভাবে অনেক নদী আজ ভরাট ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী নদীসহ অন্যান্য নদীর বর্তমান অবস্থা উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নদীতে পানি প্রবাহ স্বাভাবিক থাকলে কৃষিকাজ সহজ হবে এবং মৎস্য সম্পদও বৃদ্ধি পাবে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। অতীতে নদী থেকে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত, কিন্তু বর্তমানে সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে।

নদী পুনর্খননের পাশাপাশি নদীর তীর সংরক্ষণ, হাঁটার পথ নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলেও ব্যাপক বৃক্ষরোপণ করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, নদীতে শিল্পকারখানার বর্জ্য যেন না পড়ে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদী পুনর্খনন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটি তদারকি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ সহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা।
তিনি বলেন, নদী পুনর্খননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং কেউ অবৈধভাবে নদী দখল করে থাকলে প্রশাসনের মাধ্যমে তা উচ্ছেদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে গবাদিপশু সরবরাহ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে পর্যাপ্ত সংখ্যক গবাদিপশু মজুদ রয়েছে এবং স্থানীয় খামারিরাই দেশের চাহিদা পূরণে সক্ষম। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে তিনি জানান।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীবৃন্দ।


এই বিভাগের আরো খবর