মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা

আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

দেশের প্রকৌশলীদের ঐতিহ্যবাহী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) তাদের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আগামীকালবুধবার (৬ মে) রাজধানীতে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে।

এতে দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশ নেবেন। আইইবি সূত্রে জানা গেছে, রমনার আইইবি সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের দ্বিতীয় তলার কাউন্সিল হলে সকাল ১১টা ৩০ মিনিটে এই সভা শুরু হবে। দুপুর ১টায় আপ্যায়নের আয়োজন রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আইইবি’র প্রেসিডেন্ট ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।
আয়োজকদের মতে, দেশের অবকাঠামো উন্নয়ন, কারিগরি উৎকর্ষ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে প্রকৌশলীদের ভূমিকা তুলে ধরা এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম ও প্রকৌশলীদের সমন্বিত উদ্যোগ জোরদার করাই এ সভার লক্ষ্য। এ ছাড়া আইইবি’র বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হবে।
আইইবি দীর্ঘদিন ধরে দেশের প্রকৌশল খাতের উন্নয়ন ও নীতিনির্ধারণী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটির নেতারা মনে করেন, প্রযুক্তিনির্ভর উন্নয়নের এই সময়ে জবাবদিহি, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই অবকাঠামো গঠনে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মতামত ও পরামর্শের ভিত্তিতে ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর