বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
 রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন—শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকল্প দুর্নীতি রোধে টাস্কফোর্সের দাবি ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক

ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি
বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

ঝালকাঠিতে আওয়ামী লীগের সাবেক এমপি আমির হোসেন আমুর পুড়িয়ে দেয়া বাসভবনের লোহার গেট ও টিনের বেড়া নতুন করে ভাঙা হয়েছে।

আজ বুধবার দুপুরে জুলাই ছাত্র আন্দোলনে অংশ নেওয়া একদল শিক্ষার্থী বাসভবনের সামনে স্থাপিত টিনের বেড়া অপসারণ করে এবং প্রধান গেইট কেটে উন্মুক্ত করে দেয়। বিগত সরকার পতনের দিন ৫ আগস্ট বিকেলে আমুর ঝালকাঠির বাসভবনটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিলো। এরপর দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই বাড়ির ভাঙা সভাকক্ষকে বানানো হয় ময়লার ভাগার। তবে সম্প্রতি অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী বাড়িটির প্রধান ফটক টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলে। ফলে সেখানে ময়লা ফেলা এবং সাধারণ মানুষের প্রবেশ বন্ধ হয়ে যায়।

এ পরিস্থিতিতে বুধবার দুপুরে শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া অপসারণ করে। একই সঙ্গে তারা ইলেকট্রিক কাটার মেশিন ব্যবহার করে প্রধান গেইট কেটে ফেলে। এ ব্যাপারে ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনের সদস্য সচিব এবং ছাত্র শক্তির আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইপ্তি বলেন, আমির হোসেন আমু ২৪ এর গণ আন্দোলনের একজন গণহত্যাকারী। ঝালকাঠির এই বাড়ি তার ফ্যাসিবাদের চিহ্ন। তাই ২৪ এর ৫ আগস্ট আমুর ঝালকাঠির এই বাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুর করা হয়। ঘৃণা জানাতে এরপর থেকে বাড়িটির নীচতলার সভাকক্ষে ময়লা ফেলে ঘৃণা জানানো হয়ে আসছে।

তবে সম্প্রতি কে বা কারা বাড়ির প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে সংরক্ষনের অপচেষ্টা চালায়। তাই সেসব বেড়া অপসরণ কর এবং পুনরায় ময়লার ভাগার বানিয়ে ঘৃণা প্রকাশের জন্য এ কর্মসূচি পালন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর