শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ

মাহফুজ জাহিদ 
শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে গভীর রাতে চালককে কুপিয়ে অটো গাড়ি নিয়ে গেছে ছিনতাইকারীরা।গুরুতর আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অটো গাড়ির মালিক।

গতকাল বৃহস্পতিবার (৭মে)দিবাগত রাত ১২:৩০ টার দিকে উপজেলার দাশেরগাও এলাকায় মদনপুর -মদনগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে, ভুক্তভোগী চালক স্বপন (৪০) নাসিক ২৪ নং ওয়ার্ড চৌরাপাড়ার মৃত: আব্দুল হক ভান্ডারীর ছেলে।তিনি প্রায় দেড় বছর ধরে দাশেরগাও এলাকার সবুজ মিয়ার গ্যারেজের অটো গাড়ি চালিয়ে আসছেন।প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতে মদনপুর থেকে অটো চালিয়ে নবীগঞ্জ স্ট্যান্ডে আসার পথে দাশেরগাও এলাকায় মৃত: মনিরের খানকার সামনে পৌঁছলে পিছন থেকে ২টি সিএনজি এসে সামনে দিয়ে বেড়িকেড দেয় এবং ৫/৬ জন অজ্ঞাত ছিনতাইকারী চালক স্বপনকে টেনে হিচড়ে নামায়।একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতে ও শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

এসময় চালকের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা অটো গাড়িটি চালিয়ে পালিয়ে যায়। পরে স্বপনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।এ ঘটনায় গাড়ির মালিক সবুজ মিয়া বাদী হয়ে শুক্রবার দুপুরে অজ্ঞাত ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অটো গাড়ির মুল্য দেড় লাখ টাকা বলে বাদী জানান।

থানার ডিউটি অফিসার এএসআই আশ্রাফুল ইসলাম বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি।দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর