সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের

গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন

জাহিদ হোসেন, দিনাজপুর
সোমবার, ১১ মে, ২০২৬, ৮:২২ অপরাহ্ন

“জনবান্ধব, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস, সুস্থ মন, উত্তম সেবা” এই স্লোগানকে সামনে রেখে গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অডিনেশন অফিসের আয়োজন করা হয়।

আজ সোমবার (১১ মে ২০২৬) দুপুরে দিনাজপুর প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশবান্ধব সামগ্রিএই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন।

এর আগে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন। এ সময় তিনি বলেন, দিনাজপুর জেলা একটি গুরুত্বপূর্ণ কৃষিনির্ভর এলাকা হলেও বর্তমানে গ্রাম ও শহরজুড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য একটি ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ থেকে পরিত্রান পেতে হলে সকলকে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশগ্রহণ করতে হবে। পরিষ্কার পরিবেশ আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পরিচ্ছন্ন পরিবেশ আমাদের শারীরিক স্বস্তি ও সুন্দর জীবন যাপন করতে শেখায়। আগামী এক বছরের মধ্যে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়েক্রমে গ্রিন এন্ড ক্লিনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার,
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাঢলেট, সিনিয়র ডিরেক্টর চন্দন জাকারিয়াস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুরের সম্পাদক মোঃ আকরাম হোসেন বাবলু।

এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের নর্দার্ণ বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টার (ফিল্ড অপারেশন) রাজু উইলিয়াম রোজারিও, প্রকল্প বিষয়ে বিস্তারিত দিক তুলে ধরে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি‘র সিনিয়র ম্যানেজার সেবাষ্ঠিয়ান পিউরীফিকেশন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর (অপারেশন ও টেকনিক্যাল প্রোগ্রাম) লিমা হান্না দারিং, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।

সব শেষে শিশু পার্কে গিয়ে পরিবেশবান্ধব পার্ক করার লক্ষ্যে কয়েকটি ঔষধী গাছ রোপণ করা হয়।


এই বিভাগের আরো খবর