মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

উপজেলার নাজিরহাটে হাইওয়ে পুলিশের সিগন্যাল মানতে গিয়ে ফলবাহী একটি পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের উপর চড়াও হয়। আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার চট্টগ্রাম- ফটিকছড়ি -খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্ভারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রোগুলো জানায়, খাগড়াছড়ি থেকে আসা দ্রুতগামী একটি ফলবোঝাই পিকআপকে নাজিরহাট কুম্ভারপাড়া এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশ থামানোর সংকেত দেয়। পুলিশের সিগন্যাল পেয়ে চালক হঠাৎ ব্রেক করলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসচালকসহ অন্তত ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা নাজিরহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে, পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের উপর চড়াও হয়।স্থানীয়দের দাবী, পুলিশ ওই এলাকায় নিয়মিত গাড়ি থামিয়ে তল্লাশির নামে চাঁদাবাজি করে এবং হুট করে সিগন্যাল দেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে মহাসড়কে তল্লাশি চলছিল।

এমন সময় পিকআপটিকে থামার সংকেত দিলে চালক না থেমে দ্রুত পালানোর চেষ্টা করেন।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুলিশের কোনো গাফিলতি ছিল না।


এই বিভাগের আরো খবর