বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

আমতলীতে নিজ মেয়েকে ধর্ষণের ১৭ দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ এপ্রিল মেয়েকে ধর্ষনের পর বাড়ি থেকে পালিয়ে জায় ওসমান মোল্লা (৪৫)।

আজ মঙ্গলবার বাড়িতে ফিরে আসায় পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এঘটনায় স্বামী ওসমান মোল্লাকে আসামী করে মঙ্গলবার দুপুরে আমতলী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন স্ত্রী। ২৫ এপ্রিল শনিবার রাতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটনাখালী গ্রামে এঘটনা ঘটে।
মামলা সুত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের শানু মোল্লার ছেলে ওসমান মোল্লা (৪৫)। এক ছেলে ও এক মেয়ের জনক। গত ২৫ এপ্রিল শনিবার স্ত্রী মেয়ে ও ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ওই দিন ভোর রাতে সে মেয়েকে ধর্ষনর জন্য তার জামা কাপর খোলার চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকার শুনে মা এগিয়ে গেলে ওসমান মোল্লা তাকে মারধর ঘরে ঘর থেকে পালিয়ে যায়।
ঘটনার দীর্ঘ ১৭দিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার সকাল পৌনে ১২ টার সময় সে বাড়ী আসে। বাড়ী আসার পর পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ওসমান মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়েটির মা মঙ্গলবার দুপুরে স্বামী ওসমান মোল্লাকে আসামী করে আমতলী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
ধর্ষিতা মেয়েটি কান্না জড়িত কন্ঠে জানায় তার বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। ভয়ে এবং লজ্জায় এতদিন কাউকে কিছু বলতে পারি নাই। আমি এঘটনা বিচার চাই।
ধর্ষিতার মা জানান, তার মেয়েকে তার বাবা এর আগে মারধরের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষন করেছে। কিন্তু মেয়েটি লজ্জায় এঘটনা কাউকে জানায়নি। বিলম্বে মামলার কারন সম্পর্কে জানতে চাইলে বলেন, মেয়েটির বিয়ে দেওয়া লাগবে। এবং আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। তাছাড়া ওকে আটকানোর জন্য অপেক্ষা করছিলাম। আজ বাড়িতে আসায় তাকে আটক করে পুলিশকে খবর দেই। তিনি আরো বলেন, আমি এঘটনায় আমার স্বামীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, মেয়ে ধর্ষনের অভিযোগে বাবা ওসমান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষিতা মেয়েটিকে বুধবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


এই বিভাগের আরো খবর