বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার

হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাবিলা আফরিন, হালুয়াঘাট (ময়মনসিংহ)
বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে চারটি রাস্তা নির্মাণ কাজ ও দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

সোমবার (১২ মে,২৬) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জাকির হোসেন বাবলু, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ হেল মাদজিদ বাবু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুজ্জামান , হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, এ এস পি সার্কেল মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাকিয় সুলতানা রোজী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ , ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল করিম কবির, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকেরুল্লাহ, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মানিক , সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ,স্থানীয় চেয়ারম্যান শফিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিকেলে হালুয়াঘাট সদর ইউনিয়নের কচন্দরা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুপুরে উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলায় বড়বিলা-বাহির শিমুল সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন । একই স্থানে তিনি সড়কের ভিত্তি প্রস্তর উন্মোচণ করেন । পরে তিনি কইচাপুর ইউনিয়নের বড় খালের পাড় গ্রামে কড়ইকান্দা- বড় খালের পাড় কালের পুনঃখনন কাজ উদ্বোধন করে সমাবেশে বক্তব্য রাখেন ।
বিকেলে সদর ইউনিয়নের কচুন্দরা খালে কোদাল দিয়ে মাটি কেটে গোবড়াকুড়ায় কচন্দরা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে খাল পাড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। খাল পুনঃখননের মাধ্যমে কৃষকরা যেমন সেচ সুবিধা পাবেন, তেমনি বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, রাস্তা ও খাল পুনঃখননের মতো প্রকল্পগুলো শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং কৃষি, যোগাযোগ ও স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে কৃষি ও যোগাযোগ ব্যবস্থা। খাল খননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, কৃষকরা সেচ সুবিধা পাবেন, অন্যদিকে বর্ষা মৌসুমে ফসল রক্ষা পাবে। বহু বছর ধরে মৃতপ্রায় খালগুলো পুনরুদ্ধার হলে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যও ফিরে আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট-ধোবাউড়া দীর্ঘদিন অবহেলিত ছিল। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।

আজকের এই আয়োজন শুধু একটি খাল খনন বা রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠান নয়; এটি হচ্ছে জনআকাঙ্ক্ষার বাস্তবায়নের সূচনা। দীর্ঘদিন ধরে অবহেলিত হালুয়াঘাটের মানুষ যে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি সহায়ক অবকাঠামোর দাবি জানিয়ে আসছিলেন, আজ সেই প্রত্যাশা পূরণের পথে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম। একইসাথে আজ যে রাস্তার কাজ উদ্বোধন করা হলো, তা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে। একটি ভালো রাস্তা শুধু যাতায়াত সহজ করে না; এটি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ খুলে দেয়। আমরা চাই হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তবর্তী জনপদ আর অবহেলার প্রতীক হয়ে না থাকুক; বরং উন্নয়ন ও সম্ভাবনার নতুন মডেল হিসেবে গড়ে উঠুক।
জাকির হোসেন বাবলু এমপি তার বক্তব্যে বলেন, সীমান্তবর্তী এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে টেকসই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। অন্যদিকে ইঞ্জিনিয়ার লুত্ফুল্লাহ হেল মাদজিদ এনপি বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে হালুয়াঘাট ও ধোবাউড়াকে আধুনিক জনপদে রূপান্তর করা সম্ভব। সমাবেশে বক্তারা দলমত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ উন্নয়নমূলক এসব উদ্যোগকে স্বাগত জানান।


এই বিভাগের আরো খবর