বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার

মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার

মোফাজ্জল হোসাইন, মুক্তাগাছা (ময়মনসিংহ)
বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যবসায়ীর ঘরের তালা ভেঙ্গে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় পুলিশ ঢাকা থেকে ২ চোরকে গ্রেপ্তার করেছে।

গত কাল বুধ বার গ্রেপ্তারকৃতদের সঙ্গে নিয়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে চুরির ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মুক্তাগাছার তারাটি ইউনিয়নের বিরাশি (মধ্যপাড়া) গ্রামের মো. সিরাজুলের ছেলে সৌরভ মিয়া(৩০) ও একই গ্রামের মো. আবুল কালাম কালু মিয়ার ছেলে মো. জনি(২৫)। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে ডিএমপি পুলিশের সহযোগিতায় মঙ্গলবার মুক্তাগাছা থানা পুলিশ তাদেরকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
বাদীর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, মুক্তাগাছার বিরাশি গ্রামের মৎস্য ব্যবসায়ী মোঃ আশরাফুল আলমের বাবা আঃ মোতালেব জমি কেনার জন্য ৩৫ লক্ষ টাকা ঘরে রেখে সম্প্রতি হজে চলে যান। আশরাফুলের মায়ের শয়ন কক্ষে একটি স্টিলের ট্র্যাংকে টাকাগুলো রেখে তালা লাগিয়ে রাখা হয়।

গত ১ মে ২০২৬ তারিখ সন্ধ্যার দিকে আশরাফুলের মা মোছা. হাছিনা বেগম ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা এবং স্টিলের ট্র্যাংকের তালা ভেঙ্গে চোরেরা ৩৫ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। জেলা পুলিশ সুপারের নির্দেশে মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ একাধিক টিম গঠন করে চোর সনাক্ত করে গ্রেপ্তার ও টাকা উদ্ধারে মাঠে নামে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার তাদেরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার সৌরভ ও জনির দেয়া তথ্য মতে ঢাকার শাহাজাহানপুর থানার এ/২৮ শাহাজাহানপুর রেলওয়ে কলোনী বিল্ডিংয়ের ৪র্থ তলা হতে সৌরভ মিয়ার ভাড়া বাসার শয়ন কক্ষের ভিতর থেকে কৌসলে লুকিয়ে রাখা ১৮ লাখ টাকা উদ্ধার করে।

অপরদিকে গ্রেপ্তার সৌরভের খালা শারমিন আক্তার শিখার বাড়ি ময়মনসিংহ সদরের চর কুষ্টিয়া গ্রামের গোয়াল ঘরের মাচার নিচ হতে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, মামলার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনাটিকে অধিক গুরুত্ব দিয়ে মাঠে নামা হয়। ঘটনার সাথে জড়িত দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির ৩৫ লাখ টাকার মধ্যে তাদের কাছ থেকে এখন পর্যন্ত ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি আলামত উদ্ধারে চেষ্টা চলছে।
ওসি জানান, গ্রেপ্তারকৃত দুই জনই পেশাদার ছিনতাইকারী ও চোর চক্রে সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা বিচারধীন রয়েছে। তার মধ্যে ১ নং আসামী সৌরভের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানার মামলা নং-২(১০)২৫ ধারা-২০০২ সালের আইন শৃঙ্খলা বিঘ্নকারী আইন (দ্রুতবিচার) এর ৪/৫, এবং ২ নং আসামী মোঃ জনির বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানার মামলা নং-২(১০)২৫ ধারা-২০০২ সালের আইন শৃঙ্খলা বিঘ্নকারী আইন (দ্রুতবিচার) এর ৪/৫ এবং শাহাজাহানপুর থানার মামলা নং-৩ (৭)২৩ জিআর নং-১৬৫/২৩ বিশেষ ট্রাইবুন্যাল মামলা নং-১৩৪৪৭/২৩ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর ৮(গ)/১৯(ক) বিচারাধীন আছে।


এই বিভাগের আরো খবর