রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু

পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লৌহজংয়ের মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি (আইসি) মো. ইলিয়াস। তিনি বলেন, পদ্মা সেতু থেকে ৪ কিলোমিটার দূরে লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন পদ্মায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। নৌ পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার ভাই আব্দুল জব্বার ও কাপাশিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত জুবায়ের রহমান লাশটি ফোরকানের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে। লাশটির সুরতহাল চলছে। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়।

এর পূর্বে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টায় নিজ কার্যালয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছিলেন, পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে, যাকে দেখে ফোরকান বলে ধারণা করছেন তার পরিবার ও মামলার বাদী। তবে মরদেহ উদ্ধার ও ডিএনএ পরীক্ষা ছাড়া বিষয়টি শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

পুলিশ সুপার জানান, পাঁচ খুনের ঘটনার পরপরই প্রধান আসামি ফোরকানকে গ্রেপ্তারে তিনটি দল অভিযানে নামে। একটি দল গোপালগঞ্জে ফোরকানের গ্রামের বাড়ি এবং অন্য একটি দল বেনাপোলে যায় যাতে সে সীমান্ত পার হতে না পারে। পরে গত সোমবার (১১ মে) মেহেরপুরে এক বাস হেলপার থেকে ফোরকানের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই হেলপার জানান, তিনি মোবাইলটি পদ্মা সেতু থেকে পেয়েছেন। এরপর পুলিশের একটি দল পদ্মা সেতুতে গিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ফুটেজে দেখা যায়, প্রাইভেটকার থেকে এক ব্যক্তি নেমে হাতের মোবাইলটি ফুটপাতের উপর রাখেন। এরপর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে রেলিং টপকে নদীতে লাফ দেন।

পুলিশ কর্মকর্তা সেই সময় আরও বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মামলার বাদী (নিহত শারমিনের বাবা) এবং গোপালগঞ্জে ফোরকানের ভাই জব্বারসহ স্থানীয় কয়েকজনকে ভিডিওটি দেখানো হয়। তারা পুরোপুরি নিশ্চিত না হলেও তাদের কাছে মনে হয়েছে ভিডিওর ওই ব্যক্তিটিই ফোরকান। তবে চেহারা স্পষ্টভাবে দেখা না যাওায় শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ভিডিওর প্রাইভেটকারটি ঢাকার পল্টনের একটি রেন্ট-এ-কার থেকে ভাড়া করেছিলেন ফোরকান। চালককে তিনি বলেছিলেন, এক আত্মীয় মারা যাওয়ায় সেখানে যাওয়ার জন্য তিনি গাড়িটি নিচ্ছেন। তবে অল্প সময়ের জন্য দেখায় চালক ফোরকানকে পুরোপুরি শনাক্ত করতে পারেনি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া মোবাইলটি যে ফোরকানের, তা এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে। ফোরকান ছাড়া এই হত্যাকাণ্ডে দ্বিতীয় কারো সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে, যাতে কোনো অজ্ঞাতনামা মরদেহ পাওয়া গেলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা যায়।

এর আগে, শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়িতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফোরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), উম্মে হাবিবা (৮) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া।


এই বিভাগের আরো খবর