ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন সালথা থানার মো. বাবলুর রহমান খান। তিনি সালথা থানার ওসি হিসেবে কর্মরত।
আজ সোমবার (১৮ মে) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাবলুর রহমান খান থানার অভিযোগ অনুসন্ধান, মাদক জব্দ, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।
তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।