খুলনার পাইকগাছায় মিন্টু গাজী (৪০) নামে এক গ্রাম পুলিশ বিষ পান পরবর্তী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে। তার ১৪ বছরে মাদ্রাসা পড়ুয়া এক ছেলে তাসিন (১৪)। জানা যায় ৩/৪ মাস আগে তার স্ত্রী বাড়ী থেকে ঝগড়া করে যশোরে চলে গেছে। আর ফিরে না আসায় ক্ষোভে দুঃখে এ ঘটনা ঘটিয়েছে। তিনি প্রথমে বিষ পান করেন। পরে বিষের যন্ত্রণা নিয়ে মাছ ধরার জন্য ঘেরে দেয়া নেট গলায় পেঁচিয়ে নিজ বসত ঘরের আড়ায় ঝুলে পড়ে। সেখানে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটিয়েছে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে।
লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) ফজলে রাব্বী জানান, ঘটনাটি শোনার পর খোঁজ খবর নেয়ার চেষ্টা করে যতটুক জানলাম তা পারিবারিক কারণে গ্রাম পুলিশ এ ঘটনা ঘটাতে পারেন।
এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, এঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিলো বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।