খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ঐতিহ্যবাহী আগড়ঘাটা বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন- ২০২৬ এর তফসিল ঘোষণা করেছে উক্ত বাজারের বর্তমান আহবায়ক কমিটি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আগড়ঘাটা বাজার চান্নিতে উক্ত বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উক্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির আহ্বায়ক মোঃ সুজায়েদ হোসেনের সভাপতিত্বে উক্ত তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির ও আহবায়ক কমিটির উপদেষ্টা মোঃ বুলবুল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ রিয়াজুল ইসলাম, সদস্য পল্লী চিকিৎসক মোঃ সিরাজুল ইসলাম।
আহবায়ক কমিটির সদস্য মোঃ আজগর আলী মোড়লের সঞ্চালনায় তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, বাজার কমিটির সাবেক সভাপতি শাহিনুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিএম রিপনুজ্জামান রিপন, বাজার কমিটির সাবেক কোষাধ্যক্ষ মোঃ মমিন গাজী,
জামায়াতে নেতা জেন্নাত আলী মোড়লসহ বাজারের ব্যবসায়ী বৃন্দ।
অনুষ্ঠান শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন বর্তমান আহবায়ক কমিটির আহ্বায়ক মোঃ সুজায়েদ হোসেন।
উল্লেখ্য, ১১ সদস্য বিশিষ্ট পদে উক্ত নির্বাচনের মনোনয়ন পত্র গ্রহণ ও জমা আগামী ১লা জুন হতে ৬ জুন, যাছাই – বাছাই ৭ জুন, মনোনয়ন প্রত্যাহার ৮ জুন, প্রতিক বরাদ্দ ৯ জুন, নির্বাচন ও ফলাফল ঘোষণা আগামী ২০ জুন – ২০২৬ নির্ধারণ করা হয়।