ফরিদপুরের নগরকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এম পি।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, , “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রূপকার হিসেবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রগঠন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, মাহাবুব আলী মিয়া,আশরাফ আলী মুন্সী, আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাসরিস , নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আছাদুজ্জামান আছাদ,সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান ও হেলাল উদ্দিন হেলাল, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু সহ বিএনপি ও অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দ ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ রুহুল আমিন।