সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আব্দুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা- ছেলে মিলে বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক ছেলে পলাশ ও বাবা ইউসুফ সেখকে আটক করেছে পুলিশ।

জানাগেছে, সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নিহত জরিপ সেখের স্ত্রী ফাতেমা বেগম দুধ ক্রয় করার জন্য ইউসুফ সেখ এর ভাই ইদ্রিস সেখের বাড়িতে যায়। এ সময় ইদ্রিস সেখ তার গরুর গোবর বৃষ্টিতে মাঝে মধ্যে ইউসুফ সেখের পাশে যায়। সে জন্য অকথ্য ভাষায় ইদ্রিস সেখকে গালিগালাজ করে। তাকে ( ইদ্রিসকে) গালিগালাজ করার বিষয়টি ফাতেমা বেগমকে জানালে। ইউসুফ সেখ ও তার ছেলে পলাশকে গোবর যাওয়ার বিষয়টি নিয়ে তারা যেন তার আপন চাচা ইদ্রিস সেখকে গালিগালাজ না করে এ নিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করে। এ সময় পলাশ ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগমকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করলে ফাতেমা বেগম নিজ বাড়িতে ফিরে বিষয়টি তার স্বামী জরিপ সেখকে জানায়।

পরে জরিপ সেখ উক্ত বিষয়টি স্থাণীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ নিয়ে ফাতেমা বেগমকে মারার কারণ জিজ্ঞাসা করার জন্য ইউসুফ সেখের বাড়িতে গেলে ইউসুফ সেখ ও তারছেলে পলাশ পূনরায় ফাতেমা বেগম, জড়িপ সেখ ও তার ছেলে ফারুক সেখকে দা, বটি, কুড়াল নিয়ে মারতে আসে।

এ সময় ইউসুফ সেখ ধারালো কুড়াল দিয়ে জড়িপ সেখের মাথায় আঘাত করলে জড়িপ সেখ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ইউসুফ সেখ ও তার ছেলে পলাশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যপারে স্থানীয় পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, জরিপ সেখের স্ত্রীকে মারধর করায় জড়িপ সেখ আমাকেসহ আরো কয়েক জনকে নিয়ে ইউসুফ এর বাড়িতে যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ইউসুফ সেখ ও পলাশ দা ও কুড়াল নিয়ে জরিপ সেখ ও তারস্ত্রী ছেলেকে পূনরায় মারতে আসে। ইউসুফ সেখ কুড়াল দিয়ে জরিপ সেখের মাথায় আঘাত করলে জড়িপ সেখ মারা যায়।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা পুলিশে এসআই মো. ওসমান বলেন, এক বৃদ্ধকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করার পক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর