শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা

আবুল কালাম আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)
শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১৫ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের সাথে সংযোগ স্থাপন কারি চুনতি ইসহাক মিয়া সড়কের নারিশ্চা অংশে সড়কের পার্শ্বে প্যালাসাইডিং এর নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টের মাধ্যমে জানার পর আজ (শনিবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর পক্ষ থেকে ৩৮লক্ষ টাকা ব্যয়ে এই প্যালাসাইডিং এর কাজ চলমান ছিল। কাজের মধ্যে কিছু অনিয়ম দেখতে পেয়ে এলাকার লোকজন কাজে বাঁধা প্রদান করেন।

এলাকার বাসিন্দা মুহাম্মদ রেজাউল বাহার রাজা বলেন, নারিশ্চা এলাকা আমাদের পার্শ্ববর্তী এলাকা। এলাকার লোকজন আমাকে বিষয়টি অবগত করলে এলাকার লোকজন সহ আমরা কাজটা দেখতে আসি। কাজে রড দেওয়ার মধ্যে অনিয়ম দেখা গেছে। ৬ফুট পিলার উঁচু হওয়ার কথা।আমার মনে হচ্ছে এটি দায়সারা কাজ। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি। ওনি সরেজমিনে এসে সিদ্ধান্ত দিবেন বলা জানান।

কাজ দেখ ভাল করার দায়িত্বে থাকা নুরুল মোস্তফা বলেন, আমাকে ঠিকাদার যেভাবে বলছে সেভাবে কাজটা করা হচ্ছে। তিনি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি।

অনিয়ম সংক্রান্ত জানতে চাইলে ঠিকাদারের পক্ষে উত্তম দাশ বলেন, ইঞ্জিনিয়ার ও এলজিইডি বরাদ্দে ডিজাইন অনুযায়ী কাজটি করা হচ্ছে। পুকুরের ওয়াল ও প্যালাসাইডিং এর নির্মাণ কাজের জন্য এলজিইডির পক্ষ থেকে ৩৮লাখ টাকা বাজেট করা হয়। আমরা কাজে কোন ধরণের অনিয়ম করছিনা ডিজাইন অনুয়ায়ী ওয়ালের এক পাশে রড় লম্বা অন্য পাশে তার চেয়ে একটু ছোট। তারপরও আপনাদের এ বিষয়ে উপজেলা প্রকোশলীর সাথে কথা বলে বিস্তারিত আরও জানতে পারবেন।

উপজেলা এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী মঈনুল হোসেন বলেন, কাজটা নিয়মিত তদারিকি করতে যায়। আসলে ডিজাইন অনুযায়ী কাজটি চলছে। স্থানীয় এলাকার লোকজন কাজটি বাঁধা দিতে শুনেছি। প্রয়োজনে কাজে কোন ধরণের অনিয়ম হলে সেগুলো পুণরায় কাজ করে মজবুত করে দেওয়া হবে।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ বলেন, স্থানীয় লোকজন প্যালাসাইডিং নির্মাণ কাজে অনিয়ম এনে বাঁধা দিয়েছে এমন খবর পাওয়ার পর আমি কাজ পরিদর্শন করে দেখেছি সরকারি ডিজাইন অনুসারে কাজ হচ্ছে বিষয়টি এলাকার লোকজন না জেনে বাঁধা দিয়েছে আমি এলাকার লোকজনের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে বলব।


এই বিভাগের আরো খবর