বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই ও বিশিষ্ট সমাজ সেবক আহমদ গনি চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন।
শুক্রবার সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আহমদ গনি চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১১টায় উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আহমদ গনি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো।