শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালীতে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের একটি জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী ও তার পরিবার ।

আজ শনিবার (৬ জুন) দুপুর বারোটায় উপজেলার বিআরডিবি হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, উপজেলার বাশুরী গ্রামের মৃত্যু মোজাহার আলীর ছেলে মজিবর রহমান। অভিযোগ করে বলেন, বাশুরী গ্রামের তার ভোগদখলীয় কিছু জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে উভয় পক্ষ বিষয়টির সমাধানের জন্য কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীরের নেতৃত্বে সালিশে সম্মত হয়। দীর্ঘদিন ধরে কাগজপত্র পর্যালোচনার পর সালিশ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এক পক্ষের মালয়েশিয়া প্রবাসী আমার ভাতিজা আলমগীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সালিশ প্রক্রিয়া ও বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও অপপ্রচারণা চালিয়ে আসছেন ।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে আলমগীর হোসেন এস. এম. আহসান কবীর এবং তার পরিবারের লোকজন সম্পর্কে আপত্তিকর ও অশালীন বক্তব্য দিয়েছেন। লিখিত বক্তব্যে জানাযায় আলমগীর হোসেন বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী জাতীয় পার্টির নেতা ছিলেন, তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর কথা বলেছেন তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ উত্থাপন করা হয় এবং প্রশাসনের কাছে এসব বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তারা এ ধরনের প্রচারণা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা নেয়ার নেয়ার দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান এর মেয়ে সাবিনা ইয়াসমিন, ছেলে মাহামুদুল ইসলাম ও ছেলের স্ত্রী হাফিজা বেগম।


এই বিভাগের আরো খবর