শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন

খুলনা জেলার কয়েকটি উপজেলা ও সাতক্ষীরা জেলার দুটি উপজেলার কিছু অংশ নিয়ে প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও বাস্তবায়ন হয়নি।

অথচ এর দাবীতে ঢাকার রাজপথসহ সংশ্লিষ্ট এলাকায় আন্দোলন সংগ্রাম হলেও আজও তা থেকে গেছে অধরা। সুন্দরবন জেলা বাস্তবায়ন কমিটির পাশাপাশি সুন্দরবন জেলা বাস্তবায়নের ছাত্র সংগ্রামও কমিটি গঠিত হয়েছে। এ কমিটির ব্যানারে তুমুল আন্দোলন সংগ্রাম হয়। জাতীয় নির্বাচনের সময় অনেক প্রার্থীরা বিষয়টা নিয়ে সংসদে উত্থাপন করবেন এবং দক্ষিণাঞ্চলের মানুষে গণ দাবী বাস্তবায়ন করবেন। কিন্তু একবার সংসদে যাওয়ার পর অনেকেই বিষয়টি ভুলে গিয়েছেন। দাবীর জায়গায় দাবীই রয়ে গেছে। এ দাবীতে গঠিত হয়েছে সুন্দর বন জেলা বাস্তবায়ন পরিষদ। যার উদ্যোগে ২০২৫ সালে খুলনার পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচীব শেখ সাদেকুজ্জামান লিখিত বক্তব্য সংবাদ সম্মেলনে বলেন, ১৯৮২ সালে কয়রা- পাইকগাছা উপজেলা ও পাশ্ববর্তী তালা, আশাশুনি, ও দাকোপ উপজেলার আংশিক এলাকা নিয়ে সুন্দরবন জেলা ঘোষনা দেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। কালের বিবর্তনে আজ ৪৪ বছর বছর পার হয়েছে। কিন্তু জনগণের নায্যদাবী আজও বাস্তবায়ণ হয়নি।
এদিকে সুন্দরবন জেলা বাস্তবায়ণ কমিটির আহবায়ক এ্যাড, জিএ সবুর বলেন, সুন্দরবন জেলা বাস্তবায়ন আমাদের নায্য দাবী। এটা বাংলাদেশের সর্ব দক্ষিনে অবস্থিত এর পরে আছে সুন্দরবন আর বঙ্গোপসাগরে। খুলনা সদর থেকে পাইকগাছার দুরত্ব ৬৮.০১ কিঃ মিঃ। কয়রার দুরত্ব ১২০ কিলোমিটার। এর থেকে কম দুরত্বে অসংখ্য জেলা রয়েছে। যাদের থেকে আমরা সরকারকে প্রচুর রাজস্ব দিয়ে থাকি। রাজস্ব আয়ের উৎস হিসেবে আছে। মানগ্রোভ সুন্দরবন ও হিমায়িত রপ্তানি পণ্য সাদা সোনা খ্যাত চিংড়ী, কাঁকড়া।

আছে লোনা পানি মৎস্য গবেষণা কেন্দ্র ও একটি প্রথম শৃেণীর পৌরসভা। একটি জেলা গঠনে যা যা থাকা প্রয়োজন সবই রয়েছে। প্রস্তাবিত সুন্দরবন জেলা আর বাস্ততবায়ন হচ্ছেনা। সুন্দরবন জেলা বাস্তবায়ন ছাত্র সংগ্রাম কমিটির তৎকালীন আহবায়ক জিএম মিজানুর রহমান বলেন,কয়রা ও পাইকগাছা থেকে জেলা শহরের কাজ মিটাতে দিনের পর দিন সর্বসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হয়। এখানে আছে ফৌজদারী ও দেওয়ানি আদালত। নির্মাধীন রয়েছে জেলখানা। সরকারের সদিচ্ছার কারণে প্রস্তাবনা বাস্তবায়ন হয়নি।
সুন্দরবন জেলা বাস্তবায়ণ পরিষদের আহবায়ক এসএম রফিকুল ইসলাম বলেন, সুন্দরবন জেলা বাস্তবায়নের দান্বূতে আমাদের কঠোর আন্দোলনের বিকল্প নেই। এর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে পড়তে হবে।


এই বিভাগের আরো খবর