শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

​আব্দুর রহমান বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া
শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর এলাকা ভাদুঘর পূর্ব পাড়া বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্ন মাঠে শুক্রবার ৫ জুন ২০২৬ ইং এলাকার সর্বস্তরের যুবকদের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং ভাদুঘর এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে এই সভার আয়োজন করা হয় এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ​সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবকদের এই মহৎ উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

​উক্ত ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাদুঘর বাজার কমিটির সম্মানিত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল্লাহ মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুব সমাজ যদি এভাবে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে ভাদুঘর থেকে মাদক নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র।

​আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার পরিবেশকে সুন্দর ও মাদকমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে সভায় আরও উপস্থিত ছিলেন: জনাব ​কাউসার ভূঁইয়া (কাউন্সিলর পদপ্রার্থী) ​সিরাজুল ইসলাম সিরাজ (কাউন্সিলর পদপ্রার্থী) ​কালাম মিয়া (কাউন্সিলর পদপ্রার্থী) নাজনীন আক্তার বেবি। ​বক্তারা সকলেই দলমত নির্বিশেষে যুবকদের এই মাদকবিরোধী আন্দোলনে সব ধরনের সামাজিক ও রাজনৈতিক সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

​তরুণরাই দেশের ভবিষ্যৎ তারা যখন জেগে উঠেছে, তখন ভাদুঘরের মাটিতে কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীর ঠাঁই হবে না।” ​যুবকদের মধ্যে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন: ​মোহাম্মদ করিম মিয়া, ​মোঃ রুবেল মিয়া, ​মোঃ শাহেদুল, মোঃ রহমতুল্লাহসহ আরও অনেকে।

​তরুণ প্রতিনিধিরা তাদের বক্তব্যে স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে ভাদুঘর পূর্ব পাড়াসহ আশেপাশের এলাকায় যেকোনো মূল্যে মাদকের বিস্তার রোধ করা হবে। মাদক কেনাবেচা ও সেবনের বিরুদ্ধে যুবকদের এই কঠোর নজরদারি এবং সামাজিক প্রতিরোধ আগামীতেও অব্যাহত থাকবে।

​সভা শেষে উপস্থিত সকলে ভাদুঘর এলাকাকে একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর