সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:০২ অপরাহ্ন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের অর্থায়নে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে হালদা নদী ও এর সাথে সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সোমবার (১৫ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)”-এর আওতায় এই সভার আয়োজন করা হয়।
​কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা হালদা ও কর্ণফুলী নদীর মৎস্য সম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এবং এর সাথে সংযুক্ত কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। মা মাছ রক্ষা, পোনা নিধন রোধ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে মৎস্যজীবীদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব,কাপ্তাই সহকারি তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। সভায় স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার (ইউপি সদস্য), গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক মৎস্যজীবী অংশ নেন। উপস্থিত মৎস্যজীবীরা নদী ও মৎস্য সম্পদ রক্ষায় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রশাসনের সকল নির্দেশনাবলী মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর