ডেস্ক রিপোর্ট: আগে পরে পুলিশের গাড়িবহর, মন্ত্রী কিংবা মেয়রের চলাচলে এমনই দৃশ্যে পরিচিত নগরবাসী। কিন্তু গাজীপুরে দেখে গেছে ভিন্ন এক চিত্র।
চলমান উন্নয়ন কাজ এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য মন্ত্রী ও মেয়র কোনাবাড়ির জরুন এলাকায় আসার কথা ছিল শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায়। সেই কারণে আগেই উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্য আরেকটি বাইকে ছুটেন ডিসি। সফর সঙ্গীদের কেউ একজন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে নিয়ে গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম মোটরসাইকেল ছুটছেন এমন ছবি কেউ একজন তুলে পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চলে বেশ আলোচনা।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে স্থানীয়দের কথা হয়। তারা প্রতিবেদককে জানান, এমন দৃশ্য বিরল। প্রতিনিটি জনপ্রতিনিধি এমন আন্তরিক হলে উন্নয়নের ধারায় হয়তো এ দেশেটা আরও বেশি এগিয়ে যেতো। তবে স্থানীরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন।
এদিকে, মোটরসাইকেলে চারপাশে নেতাকর্মীর ভিড় না থাকায় ও খুব সাধারণভাবে এলাকায় আসায় উৎসুক জনতার কৌতূহলী দৃষ্টি ছিলো তাদের ঘিরে। এলাকাবাসী বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন বলেও জানান তিনি।